মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ স্থাপিত ১৯৫২ EIIN ১১৪২০০ অফিস সময়: ৯:৩০-৪:৩০
অনলাইন রেজাল্টফলাফল দেখুন অনলাইন ভর্তি ফরমআবেদন করুন

অধ্যক্ষের বাণী

২০ নভেম্বর ২০২৬
অধ্যক্ষের বাণী

শিক্ষার জ্ঞান মানুষের মনের প্রসারণ, জীবন ও পৃথিবী সম্বন্ধে নতুন চিন্তার উদ্ভাবন ঘটায়। শিক্ষা জাতির মেরুদণ্ড হয়ে দাঁড়ায় তখনই, যখন একটি জাতি মানবীয় মূল্যবোধে উজ্জীবিত হয়ে শিক্ষাবান্ধব স্থিতিশীল সমাজ ও কার্যকর রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে উন্নত থেকে উন্নততর ভবিষ্যৎ নির্মাণে চেষ্টিত হয়। আর এ জন্য প্রয়োজন সুশিক্ষা। জ্ঞান অর্জনে সুশিক্ষার কোনো বিকল্প নেই।

টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার পাকুটিয়া গ্রামে মনোরম পরিবেশে ১৯৫২ সালের ২রা জানুয়ারি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে উঠেছিল পাকুটিয়া পাবলিক হাই স্কুল। সেই থেকে পথ চলা। বিদ্যালয়টি এই এলাকার মানুষের মাঝে বিদ্যার আলো ছড়িয়ে যাচ্ছে। বিদ্যালয়টি ১৯৯৮ সালে কলেজে উন্নীত হয়।

এইচ. এম. রইচ
অধ্যক্ষ, পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ